শেরপুরের নকলায় গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গাঙচিল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন মঙ্গলবার রাতে নকলা শহরের হলপট্টিস্থ নকলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নকলা উপজেলা শাখার আহ্বায়ক ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, সংগঠক ও সাংবাদিক এ. এম. ফিরোজ।
প্রধান অতিথি ছিলেন গাঙচিল জেলা শাখার সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন নকলা প্রেসক্লাবের সভাপতি ও গাঙচিল নকলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন আহমেদ।
আলোচনা শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। শুরুতে কবি অসীম সাহার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে স্বরচিত কবিতা পাঠ করেন রফিক মজিদ, এ এম ফিরোজ, সাংবাদিক আব্দুল মোত্তালেব সেলিম, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাবেক স্কুল বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক, কবি মো: আবু রায়হান, সাংবাদিক আরিফুর রহমান, কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন, শিক্ষক মো: সজিব প্রমুখ।