ঢাকাSunday , 16 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা

Link Copied!

ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে পবিত্র ঈদুল আজহায় গরীব অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা। ১৫ জুন শনিবার বিকেলে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

#New_Classic_Event_Management

শুধু এই ঈদে নয় প্রতিটি ঈদেই এরকম আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর স্বরণে সংস্থাটির যাত্রা শুরু হয় ২০১৮ সালে। শুরু থেকে অধ্যবদি পর্যন্ত সংস্থাটি হাজার হাজার মানুষের উপকার করে আসছেন।

দুধেরচর পঙ্গু শাহ আলমের জীবিকা নির্বাহের জন্য পরিপূর্ণ একটি মনোহারি দোকান করে দিয়েছেন, অন্ধ বিধবা মহিলার চোখের অপারেশন, বহু পঙু ও বিছানায় পড়ে থাকা অসুস্থ লোকের চিকিৎসার ব্যবস্থা, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পরিক্ষার ফরম ফিলাব, বন্যার্থদের মাঝে ত্রান বিতরণ, করোনাকালে কর্মহীন হয়ে যাওয়া পরিবারের মাঝে ত্রান বিতরণ, বিভিন্ন গাছের চারা বিতরণসহ নানামুখী কাজ করে চলেছেন উক্ত সংস্থাটি।


ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: লুৎফর রহমান হলেন শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সন্তান। তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ। ময়মনসিংহ বিভাগের যেকেউ আর্থিক কোন সমস্যার সম্মুখীন হল এবং উক্ত সংস্থায় সাহায্যের জন্য মৌখিক আবেদন করলে তৎক্ষনাৎ সেটার সমাধান হয়।

লুৎফর রহমান লিখন বলেন, আপনারা যারা বিত্তবান আছেন তারা নিজেদের প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে নিজের ঈদটা পালন করুন, আপনার খুশিটা যেন অসহায় প্রতিবেশীটা হৃদয়ে ধারণ করে সেই ব্যবস্থা করুন। যার যার সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ান। আমি যতদিন বেঁচে আছি এই সংস্থার মাধ্যমে আজীবন গরীব অসহায়দের উপকার করে যাবো। সকল বিপদে সকলের পাশে দাঁড়াবো। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। দেশের জন্য প্রান দেওয়া সকল মুক্তিযোদ্ধা ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

ঈদ উপহার বিতরণকালে সংস্থার সভাপতি লুৎফর রহমান লিখন এর বড় ভাই ছাইফুল ইসলাম, সোহাগ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি