ঢাকাWednesday , 5 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নকলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Link Copied!

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

৫ জুন বুধবার সকালে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি গুড়িয়ে যায়।


পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি