ঢাকাThursday , 30 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পূর্বধলা উপজেলার কাছিয়া কান্দা রাস্তার উপর শিশু বাচ্চাসহ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

Link Copied!

পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়া কান্দা রাস্তার উপর দুই বছরের শিশু বাচ্চা ও অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার এ কে আজাদ খান নেএকোনা বাংলাদেশ।

#New_Classic_Event_Management

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে বুধবার (২৯ মে ) সকালে আনুমানিক ২ বছরের জীবিত শিশুসহ (ছেলে) অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটি শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ ও শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় দিকে গ্রামবাসী এক নারী ও শিশুকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করে। পরে শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি এখন সুস্থ আছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি