ঢাকাThursday , 2 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে আব্দুল বাতেন মিয়ার নেতৃত্বে বিএনপির ডাকা অবরোধ বিরোধী অবস্থান

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বিএনপির ডাকা অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে দুর্দিনের রাজপথ কাঁপানো ১৯৯৬ সালের সংসদীয় আসন ঢাকা-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নবাবগঞ্জের আব্দুল বাতেন মিয়া।

#New_Classic_Event_Management

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নবাবগঞ্জের সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করেন তিনি।

এসময় আব্দুল বাতেন মিয়া বলেন,আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এ উন্নয়ন কে বাঁধা গ্রস্থ করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটা কে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দিবে না বলে হুশিয়ারী দেন।


বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আছে থাকবে। তিনি বলেন,নবাবগঞ্জে কোন অবরোধ নাই যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। বিএনপিরা এখানে অবরোধ করতে পারবে না কারন আমরা রাজপথে আছি থাকবো। এছাড়া আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান।

এর আগে বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক সাদের হোসেন বুলু ও স্বপনের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেন নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি