ঢাকাSunday , 29 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হরতাল আর অবরোধের মধ্যে পার্থক্য

Link Copied!

বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পরিচিত থাকলেও অনেকেই হরতাল ও অবরোধের মধ্যে পার্থক্য ধরতে পারেন না। দু’টি কর্মসূচিতেই প্রায় একই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলেও কিছু পার্থক্য রয়েছে।

#New_Classic_Event_Management

ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী হরতালের প্রবর্তন করেছিলেন। ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তমুদ্দিন মজলিস প্রথম হরতাল ডাকার পর থেকে এ দেশের রাজনীতিতে হরতাল বেশ প্রচলিত একটি কর্মসূচি।

পাকিস্তান আমলে বাংলাদেশে অনেক হরতাল হয়েছে। স্বাধীনতার পর এরশাদের দীর্ঘ শাসনামলে হরতালের পাশাপাশি কিছু অবরোধ হয়েছে। আওয়ামী লীগও বিরোধীদলে থাকার সময়ে দেশে বহু হরতাল কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করেছে।


কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে হরতালের ডাক দিলে সেই কর্মসূচিতে মানুষের সাড়া দেওয়ার একটি সম্পর্ক থাকে। অর্থাৎ মানুষ হরতালের ইস্যুর সঙ্গে একমত হয়ে তাতে সাড়া দিয়ে পরিবহণ, দোকানপাট, অফিস-আদালত বন্ধ রাখবে।

হরতালের মতো অবরোধেরও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। গ্রিক উপাখ্যানে ইলিয়াড ও ওডেসিতে ট্রয় নগরী অবরোধের কথা উঠে এসেছে। ট্রয় নগরীতে রানি হেলেনকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১০ বছর ধরে গ্রিকদের ট্রয় অবরোধ করার ঘটনা বহুল আলোচিত। পরে এই অবরোধের জেরে নানা ঘটনাবহুল যুদ্ধে ধ্বংস হয় সেই ট্রয় নগরী।

জেরুজালেম অবরোধের ঘটনা ঘটে ১১৮৭ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। মিশরের আইউবীয় সুলতান সালাদিন ওরফে সালাউদ্দিনের নেতৃত্বে এই অবরোধ হয়। ওই সময় শহরের নাগরিকদের শহর থেকে বের হতে দিতে মুক্তিপণও আদায় করা হয়েছিল।

রাজনৈতিক দল অবরোধের কর্মসূচি দেওয়া মানে মানুষকে জানিয়ে দেওয়া যে, কর্মসূচি চলাকালে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করে রাখা হবে। তাতে জনগণ হরতালের মতো সাড়া দিক বা না দিক অবরোধ হবে। কর্মসূচি পালনে মানুষকে অনেকটা বাধ্য করা হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল আর অবরোধ কর্মসূচির মধ্যে অনেকসময় পার্থক্য করা মুশকিল।

রাজনীতিতে হরতাল ও অবরোধ দাবি আদায়ে গণতান্ত্রিক কৌশল হিসেবে ব্যবহার হলেও এই কর্মসূচিগুলোতে নানা সহিংস ঘটনার ইতিহাস রয়েছে বাংলাদেশে। ক্ষমতাসীন ও বিরোধীদের গোয়ার্তুমি আর অহমের কারণে অনেকসময় নেতিবাচক পরিস্থিতি ডেকে আনে জনগণের ভাগ্যে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি