ঢাকাSunday , 29 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

টিয়ারগ্যাস থেকে বাঁচতে গিয়ে রিকশা উল্টে আহত সাংবাদিকের মৃত্যু

Link Copied!

রাজধানীতে বিএনপির সমাবেশ চলাকালীন পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কবলে পড়ে রিকশা ওল্টে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। তিনি বিএফইউজে ও সিইউজের সাবেক নেতা ছিলেন।

#New_Classic_Event_Management

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছলে পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে রিকশা উল্টে ছিটকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়।


বিষয়টি নিশ্চিত করে রফিক ভূঁইয়ার জামাতা গণমাধ্যমকে জানান, তার মরদেহ পান্থপথে শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে আসার পথে রয়েছেন। তারা ফেরার পর মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য সাংবাদিক রফিক ভূঁইয়া ১৯৫১ সালে ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২-১৯৭৩ সালে চট্টগ্রাম সংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দৈনিক সমাচারের চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চট্টগ্রাম ছেড়ে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি