ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠনটির প্রথম বর্ধিত সভা বসছে আগামীকাল ১১জুলাই মঙ্গলবার ২০২৩।
নবনির্বাচিত ঢাকা জেলা আওয়ামী লীগ এই প্রথম বর্ধিত সভা করতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন পার্টি অফিস ঢাকার তেজগাঁও এ। এর আগে দলীয় প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করার পর ঢাকা জেলা আওয়ামী লীগ এই প্রথম ঢাকা জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে বর্ধিত সভা করতে যাচ্ছেন ১১জুলাই মঙ্গলবার।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জমান তরুন তিনি ইতিমধ্যে সকলের উদ্দেশ্য বর্ধিত সভায় উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানিয়ে দাওয়াত পত্র ইস্যু করেছেন বলে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া নতুন কমিটি হওয়ার পর ঢাকা জেলা আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্ত অবস্থান করছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। দলীয় কর্মসূচি দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ চাঙ্গা হতে শুরু করেছে।
অনেক দিন ঝিমিয়ে পড়া জেলা আওয়ামী লীগ এসময়ে দলীয় কর্মসূচি দিয়ে দলকে চাঙা করতে সক্ষম হয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ। নতুন কমিটি দলকে নতুন ভাবে নেতাদের মধ্যে প্রাণ ফিরিয়ে দিয়েছে বলে তৃণমূল কর্মীদের অভিমত।