নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সাতটি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে সাতটি ইউনিয়ন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এর মধ্যে হলো: ১। আগলা,২। জয়কৃষ্ণপুর,৩। বারুয়াখালী,৪। বাহ্রা,৫। শোল্লা,৬। যন্ত্রাইল ও ৭। বান্দুরা।
সাতটি টিম জোড়া না হওয়ায়, যে সাতটি ইউনিয়ন হেরেছে তাদের মধ্যে, লটারীর মাধ্যমে আরেকটি ইউনিয়ন, কোয়ার্টার ফাইনালের জন্য, বাছাই পর্ব দেওয়া হয়। বাছাই পর্বের লটারীতে একবার পরাজিত দল শিকারীপাড়া ইউনিয়ন দ্বিতীয় বার কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
আগামী ১৪ জুন থেকে ১৫ জুন কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে ৪ জোড়ায়।
১। শিকারীপাড়া বনাম যন্ত্রাইল, ২। আগলা বনাম জয়কৃষ্ণপুর, ৩। বান্দুরা বনাম বাহ্রা, ৪। শোল্লা বনাম বারুয়াখালী ইউনিয়ন পরিষদ। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহণ করবে।