ঢাকাSaturday , 24 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
December 24, 2022 5:40 pm
Link Copied!

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।

#New_Classic_Event_Management

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। শেখ হাসিনার সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত থাকলেও সাধারণ সম্পাদক পদে এবার পরিবর্তনের আভাস থাকলেও টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকেই নির্বাচিত করা হয়।

অবশ্য ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই শোনা যাচ্ছিলো। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।


এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন। এছাড়াও দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি