ঢাকাSaturday , 19 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিলেকশন প্যানেল ছাঁটাই করেছে বিসিসিআই

অনলাইন ডেস্ক
November 19, 2022 8:40 pm
Link Copied!

শেষ চারে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রোহিত শর্মার দল। বলা হচ্ছে, পুরো টুর্নামেন্টে বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এসব নিয়ে কয়েকদিন ধরেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ভারতের ক্রিকেট পাড়ায়।

#New_Classic_Event_Management

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় দল ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রোহিতদের কোচিং প্যানেলে পরিবর্তন আসবে। সেটার বাস্তবায়ন হবে কি না তা সময়ই বলে দেবে। আপাতত নির্বাচক প্যানেলকে ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বিসিসিআইয়ের চার সদস্যের ওই নির্বচক প্যানেলে ছিলেন চেতন শর্মা, সুনিল জোশি, হারভিন্দর সিং ও দেবাশিষ মোহান্তি। ইতোমধ্যে নতুন নির্বাচক কমিটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এজন্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি।


ওই বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘ভারতের পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসেবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হচ্ছে। কমপক্ষে পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন এমন কেউ আবেদন করতে পারবেন না। আবেদন করার শেষ তারিখ ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি