ঢাকাFriday , 30 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার পৌরসভার মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা প্রদান

Link Copied!

ঢাকার দোহারে দোহার পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আলমাছ উদ্দীন ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর মুবিন ও মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী কে ১ নং ওয়ার্ডের সর্ব জনতার পক্ষ থেকে নাগরিক সংবদ্ধনা প্রদান করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার লটাখোলা ধনাই বেপারী বাড়ী তে এ নাগরিক সংবদ্ধনা আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management


ন্যাশনাল গ্রপ অফ ইন্ডাস্ট্রিজ শিল্প পরিবারের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর রশীদ এর সন্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাউদ্দিন আহম্মেদ, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, ন্যাশনাল গ্রুপ অফ ইন্টাষ্ট্রিজের পরিচালক আদিব হোসেন, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি