ঢাকাWednesday , 17 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিরিজ বোমা হামলার প্রতিবাদে দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি

Link Copied!

বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৭ আগষ্ট (বুধবার) সকালে লটাখোলা করম আলীর মোড় হয়ে দোহার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের আয়োজনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো নেতা কর্মীরা। মিছিলটি জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা চত্তরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা করম আলী, পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কটির সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামীলীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোলোয়ার হোসেন , বাসার মৃধা, বাসার চোকদার , বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারন সম্পাদক আব্দুর রহমান শান্তসহ অঙ্গসংগঠণের অন্যান্য নেতাকর্মীরা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি