ঢাকাSaturday , 13 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাকিব আল হাসান পাপনের বাসায়

অনলাইন ডেস্ক
August 13, 2022 9:32 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র থেকে রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার।

#New_Classic_Event_Management

দুপুর ১২টার দিকে কথা থাকলে শনিবার বিকেল ৩টা ১১ মিনিটে নাজমুল হাসান পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে আসেন সাকিব।

সকাল থেকে অপেক্ষায় থাকা সাংবাদিকদের এড়িয়ে বাসার ভেতরে ঢুকে পড়েন দেশসেরা অলরাউন্ডার।


এ প্রতিবেদন লেখার সময় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে চলছে সাকিবের। সেখানে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন। সাকিবের পর পর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন প্রবেশ করেন সভাপতির বাসায়। এরপর একে একে প্রবেশ করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ডের অন্যতম কর্মকর্তা হাবিবুল বাশার।

সাকিব আল হাসান পাপনের বাসায়

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েই মূলত কথা হবে বৈঠকে। এছাড়া জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে কেন চুক্তি করলেন তার ব্যাখ্যা দেবেন সাকিব।

বৈঠক শেষেই জানা যাবে, সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ?

তবে বোর্ড সূত্রের খবর, সাকিবের কাঁধেই ফের বর্তাচ্ছে টি-টোয়েন্টির নেতৃত্বের ভার। আসন্ন এশিয়া কাপ দিয়েই সে মিশন শুরু করবেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি