ঢাকাSaturday , 13 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশের গণতন্ত্রকে তারা সেদিন হত্যা করেছিল: এমপি শাওন

অনলাইন ডেস্ক
August 13, 2022 9:10 pm
Link Copied!

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই মোশতাক গংদের সহযোগিতায় ও বিপথগামী কিছু সামরিক অফিসারদেরকে সঙ্গে নিয়ে সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল। শুধু জাতির পিতাকেই তারা হত্যা করেনি, বাংলাদেশের গণতন্ত্রকেও তারা হত্যা করেছিল।

#New_Classic_Event_Management

শনিবার দুপুরে ভোলার লালমোহনের হাজি মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় ও হাজি মো. নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়া এ উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নাটকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, হাজি মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল আমিন খান শাহজাহানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি