ঢাকাWednesday , 25 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফাইনালে যেতে গুজরাটের প্রয়োজন ১৮৯ রান

Link Copied!

শুরুতে খুবই স্লো খেলছিলেন জস বাটলার। কিন্তু ধীরে ধীরে যখন উইকেটে সেট হয়ে গেলেন, তখন বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। তার এই বিধ্বংসী রূপের সামনেই শেষ দিকে এসে অসহায় হয়ে পড়ে গুজরাট টাইটান্সের বোলাররা।

#New_Classic_Event_Management

শেষ পর্যন্ত জস বাটলারের ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করেই কোয়ালিফায়ার-১ এ গুজরাট টাইটান্সের সামনে ১৮৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।

মহারাষ্ট্রের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের গ্রুপ পর্ব। এবার আইপিএল চলে এলো কলকাতায়। এখানে কোয়ালিফায়ার-১ এবং ইলিমিনেটর রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এরপর কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।


কলকাতার ইডেন গার্ডেনে কোয়ালিফায়ার-১ এর ম্যাচে টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে রাজস্থান।

৫৬ বলে ৮৯ রান করে রানআউট হন জস বাটলার। ১২টি বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কার মার মারেন তিনি। ২৬ বলে ৪৭ রান করেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। দেবদূত পাডিক্কাল করেন ২০ বলে ২৮ রান।

গুজরাটের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, যশ দয়াল, রবিশ্রীনিবাসন সাই কিশোর এবং হার্দিক পান্ডিয়া। রশিদ খান কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন কেবল ১৫ রান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি