ঢাকাTuesday , 24 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘গ্রেগ দেখল, আমাদের প্রধানমন্ত্রী কতটা ক্রিকেট ভালোবাসেন’

Link Copied!

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে অবিশ্বাস্য এবং নান্দনিক লড়াই করলেন মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। গড়লেন দেশের পক্ষে রেকর্ড জুটি। ২৪ রানে ৫ উইকেট পতনের পর দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিনশেষে তাদের জুটিও অবিচ্ছিন্ন।

#New_Classic_Event_Management

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনটি হয়ে উঠল ঘটনাবহুল। ক্রিকেটপ্রেমী হিসেবে বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিমুহূর্তে খেলার খবর রাখছিলেন। লিটন-মুশফিকের সেঞ্চুরির পর তিনি অভিনন্দনবার্তাও পাঠিয়েছেন।
টেস্ট শুরুর আগেই দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আজ তিনি মিরপুর শেরে বাংলায় গিয়ে খেলাও দেখেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি নিশ্চিত গ্রেগ (আইসিসি চেয়ারম্যান) চমকে গেছে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে। এমনকি যখন আমরা হেলিকাপ্টারে ছিলাম। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠিয়েছেন লিটনকে অভিনন্দন। আমি তো দেখতে দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য মিস করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। ‘

বিসিবি সভাপতি আরও বলেন, ‘উনি এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন। তো দেখেন, এটা গ্রেগের জন্যও একটা অভিজ্ঞতা। আমরা ক্রিকেট ভালোবাসি ও আর ভালো ক্রিকেট খেলতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই, উনি আজকে অবিশ্বাস্য ছিল। তার আজকে মেডিকেল অ্যাপার্টমেন্ট ছিল, কিন্তু উনি আগে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, এরপর বাকিটা করবেন। উনি আমাদের অনেক সময় দিয়েছেন, অনেক আগ্রহও দেখিয়েছেন। ‘


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি