ঢাকাThursday , 12 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইভিএম বুঝি না, একটা কথাই বুঝি এই সরকারকে পদত্যাগ করতে হবে আগে – লালমনিরহাটে মির্জা ফখরুল

Link Copied!

বিএনপির মহাসচিব সরকারকে পদত্যাগ করতে হবে আগে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে  নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোন নির্বাচন নয়।

#New_Classic_Event_Management

লালমনিরহাটের স্বাধীনতার ৫০ বছরপুর্তির এই সাইকেল র্যালীতে অংশগ্রহণ করে তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সারা দেশে আজ থেকে গনতন্ত্রের নতুন সুচনার যাত্রা শুরু হলো।এই সরকারের আমলে গনতন্ত্র হারিয়ে গেছে। হারানো গনতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।

মির্জা ফখরুল বলেন, এই ফ্যাসীবাদি সরকার আমাদের ৬ শতাধিক নেতা কর্মীকে গুম করেছে।  অসংখ্য নেতাকর্মী কে খুন করেছে। এই সরকারের আমলে দেশের কোন কিছুই নিরাপদ নয়।


স্বাধীনতার ৫০ বছরপুতির উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি এক বণাঢ্য সাইকেল র্যালীর আয়োজন করে। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামছুম্মামান সামু সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বিকেলে জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া ফুটবল টুনামেন্টের উদ্ধোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি