ঢাকাTuesday , 17 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিক্ষোভের ডাক দিল বিএনপি

Link Copied!

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বিএনপির নেতা কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ।

#New_Classic_Event_Management

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারশেল-লাঠিচার্জ-গুলি করে নেতাকর্মীদের আহত ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ করবে মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকে আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কবর জিয়ারতের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর জবাবে আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি