ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরানি তেলে সাময়িক শিথিল – যুক্তরাষ্ট্রের যুদ্ধ-নীতিতে পরিবর্তন

Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার তিনি নরম সুরে বলেছিলেন, সামরিক অভিযান “গুটিয়ে আনার” পথ খুঁজছেন। ইরানি তেল পরিবহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও এ ইঙ্গিতকে জোরদার করছে।

#New_Classic_Event_Management

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি, কারণ আমরা লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট এবং পেন্টাগন আগেই জানিয়েছিলেন যে এই মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।


ইরান যুদ্ধ যত সহজ মনে হয়েছিল, ততটা কঠিন হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে পড়ছে। যুক্তরাষ্ট্র সরাসরি স্বীকার না করলেও ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগ আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেবে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমোদন কেবল সেই তেলের জন্য প্রযোজ্য যা ইতিমধ্যেই পরিবহনের পথে রয়েছে; নতুন ক্রয়াদেশের জন্য নয়।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দাম বাড়ছে। এই সংকট কমাতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি