ঢাকাFriday , 2 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Link Copied!

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।

#New_Classic_Event_Management

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।


এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ,

ইউআরসি মো. মুস্তফা আহসান হবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান,

সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সাধারণ সম্পাদক মো. আল-আমীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মিজানুর রহমান এবং যুব উন্নয়ন অফিসের সহকারী মাহমুদুল হাসান।

বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি