ঢাকাFriday , 18 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের শিক্ষা সহায়তা বিতরণ

Link Copied!

মোংলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

#New_Classic_Event_Management

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, পানির বোতল ও টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি এবং অভিভাবক সদস্য বিধান গাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮ থেকে ১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্রটি ভূমিকা রাখছে।

তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালের আর্থসামাজিক উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ভূমিকা রাখছে। এ এলাকায় এক লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি