ঢাকাMonday , 22 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এইচএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দোহার উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া, শুভকামনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

২১ জুন রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্জ। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, নৈতিক চরিত্রের বিকাশ এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে মনোযোগী অধ্যয়ন ও সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে দোহার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা অধ্যবসায়, নৈতিকতা ও আল্লাহভীতির সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি