ঢাকাMonday , 15 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের মিছিল

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

১৪ জুন রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।


সংগঠনটির নেতাদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন কর্মকাণ্ড ও রাজনৈতিক ইস্যুতে ঘটে যাওয়া ঘটনাবলির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাঈম হোসেন, সহ-সভাপতি নাঈম আহমদ ও সাদনান আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহান আহমদ, সহ-সাধারণ সম্পাদক তারেক মিয়া ও সাদেক হোসেন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ ও লিমন মিয়া এবং সদস্য তাহমিদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা বলেন, সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি