ঢাকাThursday , 4 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান

Link Copied!

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার নবাবগঞ্জে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা এবং ঢাকা জেলা মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি সম্পা আক্তার মরিয়ম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী শাহীনুর আলম।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি