যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “খেলাধুলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি।” স্লোগানকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বন্ধন সেবা সংগঠন।
৩০ মে শবিনার বিকালে সম্প্রতি অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশ নেয় টিম সাদা ও টিম কালো। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রোমাঞ্চকর এ লড়াইয়ে টিম সাদা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে টিম কালোকে পরাজিত করে বিজয় অর্জন করে।
বিজয়ী টিম সাদার অধিনায়ক ছিলেন রবিন। দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন— রাজু, সাকিব, আসাদ, লিমন, ইমন, সিফাত (গোলকিপার) ও রিফাত।
অপরদিকে টিম কালোর নেতৃত্ব দেন কাউছার। দলের হয়ে খেলেছেন সেজান, তৌহিদ, নাহিদ, তরিকুল, তাওহীদ (গোলকিপার), সামিউল ও নাজমুল।
খেলায় দুই দলের খেলোয়াড়রাই চমৎকার দক্ষতা, দলগত সমন্বয় এবং ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। বিশেষ করে গোলকিপার সিফাত ও তাওহীদ নিজেদের দলের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসা কুড়ান। অধিনায়ক রবিন ও কাউছার মাঠে দলের নেতৃত্ব দিয়ে খেলাকে আরও প্রাণবন্ত করে তোলেন।
আয়োজক বন্ধন সেবা সংগঠন জানায়, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের ধন্যবাদ জানানো হয় এবং সবাইকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।