ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে হারুন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

ঢাকার দোহর উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে হারুন অর রশিদ (মাস্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

২১ মে বৃহস্পতিবার বিকেলে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মিয়া, উপদেষ্টা আব্দুর রাজ্জাক এবং বিএনপি নেতা মরহুম হারুন মাস্টারের ছেলে ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাউসার মাহমুদ শাওন।


এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদশা মল্লিক ও মোজাম্মেল রুবেল, মোহাম্মদপুর ফাঁড়ির ইনচার্জ জুবায়দুল হক, বিএনপি নেতা সফি জিএস, ইয়ার আলী মেম্বার, হাজী সামসু, ডা. ইলামুদ্দিন, থানা যুবদলের সদস্য লাভলু দেওয়ান ইমু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চোকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মোল্লা এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সেন্টু দেওয়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জহির রায়হান মজনু, মিজানুর রহমান সাদ্দাম, আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম, সিয়াম হোসেন, আবু বক্কর ডিপলু, আহসান হাবীব বাধন, সাগর, সাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি