ঢাকাSunday , 3 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক

Link Copied!

বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার ( ০২মে) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন :- মোঃ সামছু মোড়ল (৬৩) এবং তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২)। তারা একই এলাকার বাসিন্দা।


এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয় টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন । এ উক্ত অভিযানে এস,আই মিরাজ হোসেন, এস,আই নুরুল আমীন, এস,আই আরিফ হোসেন’সহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন।

এ অভিযানে আটককৃত দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১৫০’গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১৪’হাজার ৩৭০’টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আগামীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান  অব্যাহত থাকবেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি