বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
শনিবার ( ০২মে) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন :- মোঃ সামছু মোড়ল (৬৩) এবং তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২)। তারা একই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয় টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন । এ উক্ত অভিযানে এস,আই মিরাজ হোসেন, এস,আই নুরুল আমীন, এস,আই আরিফ হোসেন'সহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন।
এ অভিযানে আটককৃত দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১৫০'গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১৪'হাজার ৩৭০'টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আগামীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবেও জানান এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।