ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঋণ ব্যবস্থাপনা নিয়ে আশ্বাস – চুরির সুযোগ নেই – উপদেষ্টা

Link Copied!

অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে চলমান উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রী পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার যে ঋণ নেয় তা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং এই অর্থ চুরি বা অপচয়ের সুযোগ নেই।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারি ঋণকে অতিরিক্ত ভীতিকরভাবে দেখার প্রয়োজন নেই। বিশ্বের বহু দেশ তাদের জিডিপির তুলনায় অনেক বেশি ঋণ বহন করছে উল্লেখ করে তিনি জাপানের উদাহরণ দেন। তাঁর ভাষায়, “জাপান জিডিপির কয়েকগুণ ঋণ নিয়ে চলছে, অথচ বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছায়নি।”


ঋণের চাপ শেষ পর্যন্ত জনগণের ওপর পড়ে—এ কথা স্বীকার করে তিনি বলেন, বাংলাদেশের অতীত ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা ছিল। তাঁর দাবি, অনেক প্রকল্পে ঋণ সঠিকভাবে ব্যবহার হয়নি, যা অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে নিয়মিতভাবে ঋণ গ্রহণ করতে হয় এবং এটি বিশ্বব্যাপী একটি স্বাভাবিক প্রক্রিয়া। ব্যক্তি ও রাষ্ট্রের বাজেট ব্যবস্থাপনার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সরকার আগে ব্যয় পরিকল্পনা করে, এরপর আয়ের উৎস নির্ধারণ করে।

ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে এবং অর্থ ছাপিয়ে অর্থায়ন করলে মূল্যস্ফীতি বাড়তে পারে—এমন সতর্কতাও জানান তিনি। এসব বিষয় বিবেচনায় রেখেই সরকার ঋণ ব্যবস্থাপনা করছে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

সবশেষে তিনি বলেন, “সরকার যদি লোন নেয়, সেটা জনগণের কল্যাণের জন্যই নেয়। এই টাকা চুরি হবে না।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি