ঢাকাTuesday , 7 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

Link Copied!

জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম)।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে আদালতে হাজির করা হয় সাবেক এ স্পিকারকে। শুনানির সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালতে ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন ২ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। অন্যদিকে, শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করা হয়। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত উভয় আবেদনই খারিজ করেন।


রিমান্ড আবেদনে বলা হয়েছিল, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা এবং ৩ নম্বর আসামি শিরীন শারমিনসহ অন্যান্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ‘কুশীলব’ ছিলেন। তাদের নির্দেশ ও পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে হামলার ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা ও মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে জুলাই আন্দোলনের সময় আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এসময় গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে এবং তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় গত বছরের ২৫ মে আশরাফুল মামলা করেন, যার মধ্যে ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি