ঢাকাSaturday , 28 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুপেয় পানির সংকট দূর করতে সরকারি পুকুর সংস্কারের ঘোষণা – প্রতিমন্ত্রী

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চেষ্টা করবো এসব নিয়ে কাজ করার। সুপের পানির জন্য সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে।

#New_Classic_Event_Management

তালিকা করে সকল রাস্তাঘাটও সংস্কার করা হবে। ২৭ই মার্চ শুক্রবার রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এক-দেড় মাসের মধ্যে আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মান ও ফ্রান্সে পাঠানো হবে।


তিনি আরও বলেছেন, যারা আমাকে সার্বক্ষণিক পান না, তাদের কথা চিন্তা করে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হবে।

তারা সেখানকার বক্সে অভিযোগ জমা দিবেন, সে সকল অভিযোগ অভিজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেওয়া হবে। এক্ষেত্রে দেখা হবে না, কে কোন দল মতের। আমি থাকবো সঠিক ও যার প্রাপ্য তার পক্ষে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা। 

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি