ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ – জামায়াত আমিরের শোক

Link Copied!

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ঘটে।

#New_Classic_Event_Management

এ ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শোক প্রকাশ করেছেন।

১৩ মার্চ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে দিনটি হওয়ার কথা ছিল একটি পরিবারের জন্য আনন্দ ও নতুন জীবনের সূচনার দিন, সেই দিনই এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।”


জামায়াত আমির আরও বলেন, “আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সবার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি, মহান আল্লাহ যেন তাদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি