ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অপরাধী যেই হোক আমার ভাই হলেও ছাড় নেই – এমপি আশফাক

Link Copied!

ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, তার পরিবারের কেউ বা ভাই অপরাধ করলেও কোনো ছাড় দেওয়া হবে না। দোহার নবাবগঞ্জের সব মানুষ তার কাছে সমান।

#New_Classic_Event_Management

২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় তিনি এই বক্তব্য দেন। সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, পুলিশের প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম, উপজেলা সরকারি দপ্তরের প্রধান এবং ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমপি আবু আশফাক বলেন, মাদক ব্যবসায়ী, সেবনকারী ও এদের মদদদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উগ্রবাদী চেতনা থেকে মুক্ত করে সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবেশের সুযোগ নিশ্চিত করার কথাও বলেন।


তিনি আরও বলেন, দোহার নবাবগঞ্জের জনগণ ইছামতি নদী খনন করে নৌ চলাচলের উপযোগী করার দাবি জানিয়ে আসছে। সিরাজদিখানের চিত্রকোট থেকে নবাবগঞ্জের কাঁশিয়াখালি বাঁধ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার নদীর নাব্য নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচির অংশ হিসেবে এটি তার প্রথম উন্নয়ন কাজ হবে।

এছাড়া তিনি কঠোরভাবে বলেন, সরকারি অফিস, আদালত বা থানায় দলের নাম বা এমপির নাম ভাঙিয়ে কোনো প্রভাব খাটানো হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নির্ভয়ে কাজ করবেন। কেউ ভয়ভীতি দেখালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি