ঢাকাWednesday , 25 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজনৈতিক প্রভাব নয় ন্যায্যতার ভিত্তিতে জুলাইযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত

ডেস্ক রিপোর্ট
February 25, 2026 4:11 pm
Link Copied!

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন না।

#New_Classic_Event_Management

২৫ ই ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সময়ে বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সব ধরনের সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী দ্রুত তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।”

ইশরাক হোসেন আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। বৈঠকে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান বিষয়েও আলোচনা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি