ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাংলাদেশের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্ক সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট
February 23, 2026 5:24 pm
Link Copied!

নতুন সরকারের প্রতি বিদেশিরা গভীর আস্থা প্রকাশ করেছেন। তারা সবাই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

#New_Classic_Event_Management

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন ও বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠক হয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, “গতকাল থেকে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছি। তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির মূল দিকনির্দেশনা তুলে ধরেছি। আমাদের লক্ষ্য ‘বাংলাদেশ ফার্স্ট’। স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা—এসব নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে।”


তিনি আরও বলেন, “আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভবান সম্পর্ক গড়তে চাই। সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা আমাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং সবাই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা তাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছি।”

পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, “যেসব ইস্যু আছে, সেগুলো আমরা পারস্পরিক সম্মান ও মর্যাদার সঙ্গে সমাধান করতে পারব, যাতে সকলের এবং আমাদের স্বার্থ সুরক্ষিত থাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি