ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত প্রধান নির্বাচক পদে ফিরলেন হাবিবুল বাশার

Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার।

#New_Classic_Event_Management

জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু–র সঙ্গে বোর্ডের দুই বছরের চুক্তি এ মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন করতে অনাগ্রহের কথা আগেই বিসিবিকে জানান। এরপর নতুন প্রধান নির্বাচক খুঁজতে শুরু করে বোর্ড।

অবশেষে রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হাবিবুল বাশার সুমনকে এ দায়িত্ব দেওয়া হয়।


উল্লেখ্য, তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান।

দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেট–জ্ঞান বিবেচনায় তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি