জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে আজ রোববার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
২২ ই ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান জুডিশিয়াল চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার–এর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে।
প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে ২২ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এছাড়া ভিডিও, ডকুমেন্টারি ও লাইভ এভিডেন্সসহ যাবতীয় দলিল-প্রমাণ উপস্থাপন করা হবে।
গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল সালমান-আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে। সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল।