ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে প্রশাসনের তৎপরতা

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 8:37 pm
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদর কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।

#New_Classic_Event_Management

স্থানীয়রা জানিয়েছেন, তারা “শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম”সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা বলেছেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতে পারল, তা খতিয়ে দেখা উচিত। এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


ব্রাহ্মণপাড়া থানার ওসি সেলিম আহমেদ বলেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে কার্যালয়ে অবস্থান করেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিষিদ্ধ কোনো সংগঠন যদি কার্যক্রম চালায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি