ঢাকাSaturday , 31 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে মানবিক বাংলাদেশের আহ্বান জামায়াত আমিরের

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি আধিপত্যবাদ বা ফ্যাসিবাদ চান না এবং কোনো দুর্নীতিগ্রস্ত সরকারও দেখতে চান না। তার কথায়, জামায়াত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

#New_Classic_Event_Management

তিনি বলেন, জনগণ যদি জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখা যাবে। এই প্রতিশ্রুতি তিনি চৌদ্দগ্রামবাসীর উদ্দেশে দেন এবং বলেন, এই সুযোগ কাজে লাগানো হবে কি না, সেটি জনগণকেই ভাবতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে অনেক নির্যাতন সহ্য করলেও তারা দেশ ছাড়েননি। তারা অতীতেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, তারা নির্যাতিত মানুষের কষ্ট বোঝেন, তাই কখনো জুলুমকারী হবেন না।


দেশে নারী নির্যাতনের বিষয়ে তিনি বলেন, কোথাও যদি মা-বোনদের ওপর হামলা হয়, তাহলে জামায়াত তা মেনে নেবে না। এমন ঘটনার বিরুদ্ধে সাহসী যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, জামায়াত ক্ষমতায় এলে নারীরা নিরাপদে থাকবেন।

তিনি বলেন, যেসব মায়েরা আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদির মতো সন্তান জন্ম দিয়েছেন, তাদের ভয় দেখিয়ে দমানো যাবে না। ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেন তিনি।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তারা বেকার ভাতা নয়, সম্মানজনক কাজ চান। জামায়াত যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চায়।

শনিবার দুপুরের আগে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি