ঢাকাWednesday , 7 June 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

হাবিবা আক্তার ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী। সে কুমিল্লার তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম জানান, ক্লাস চলাকালে হাবিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে বমি করে। পরে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: ওয়াহেদুজ্জামান তাকে চিকিৎসা প্রদান করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা নিয়ে যাওয়ার পথে দাউদকান্দি বলদাখাল এলাকায় পৌছালে নাকে-মুখে রক্তক্ষরণ হয়ে নিস্তেজ হয়ে যাওয়ায় নিকটস্থ এ্যাপোলো হসপিটালে নিয়ে যায়। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান জানান, হাবিবা আক্তার নামের এক স্কুলছাত্রীকে দুপুর ১২:৪৫ মিনিটে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুপুর ০১: ৪০ মিনিটে পুনরায় ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বিষয়টি সঠিক বলা যাচ্ছে না।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এনিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান বলেন, ক্লাস চলাকালে ওই ছাত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারন চিকিৎসকরা বলতে পারবেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানিয়েছেন তীব্র তাপদহনে প্রভাবে হিটস্ট্রোক করে মৃত্যু হয় ওই ছাত্রীর। কোমলমতি শিক্ষার্থী হাবিবা আক্তারের মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি