ঢাকাSunday , 3 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

Link Copied!

কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকরা সংসদ সদস্য হাজী জসীমউদ্দীনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন। এ সময় প্রায় দুই ঘণ্টা এমপির গাড়ি আটকে রাখা হয়। পরে তার আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা।

#New_Classic_Event_Management

১ মে শুক্রবার সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের মতে, বিক্ষোভের সময় চালকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিনবার করে তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা করে চাঁদা নেওয়া হয়। কিন্তু ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।


একজন নাম প্রকাশে অনিচ্ছুক চালক বলেন, দীর্ঘদিন ধরে জোর করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। বারবার প্রতিবাদ করেও কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে সড়কে নামেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাৎক্ষণিকভাবে কৃষি ও মৎস্য–প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ফোনে বিষয়টি জানান।

পরে মন্ত্রী আশ্বাস দেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চালকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাশেম মিয়াজী জানান, ইজারাদারের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং নির্ধারিত টাকার বেশি আদায় না করার আশ্বাস দেওয়া হয়েছে। এরপরই বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে ‘জিবি’ নামে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে যাত্রীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। দ্রুত এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি