ঢাকাThursday , 12 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-১ আসনে ভোটের লড়াই সিদ্ধান্ত নেবেন ভোটাররা

Link Copied!

ঢাকা-১ আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী লড়াই।

#New_Classic_Event_Management

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বৃহস্পতিবার সকালে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম কলাকোপা ইউনিয়নের হরেকৃষ্ণ কুসুমকলি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে উভয় প্রার্থী বলেন, নির্বাচনে হার-জিতের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা ও জনগণের রায়ের ওপর নির্ভরশীল। তারা আরও জানান, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় তাদের রয়েছে।


এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ঢাকা-১ আসনের ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি