দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের পক্ষে ৫ই বৃহস্পতিবার দোহারের জয়পাড়া বাজারে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ এলাকাবাসী। প্রার্থী এবং দলীয় নেতারা জনগণকে তাদের সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের গণসংযোগ প্রার্থীর জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।