ঢাকাWednesday , 4 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বাঁশের মেলা ঘিরে পাল্টাপাল্টি মামলা রাজনৈতিক উত্তেজনা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বাঁশের মেলায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

#New_Classic_Event_Management

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আমির হোসেনের স্ত্রী হিমু আক্তার বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে, মেলায় এক তরুণীকে শ্লীলতহানির অভিযোগে ওই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমির হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।

ওসি আরও জানান, আমির হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।


এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হোসেনকে তাদের কর্মী বলে দাবি করছে। ঘটনার পর রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আমির হোসেনকে দেখতে যান ঢাকা-১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

দোহার থানা পুলিশের ফেসবুক পেজ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে মাদকসহ আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুয়াহাটী বাঁশের মেলার সামনে আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি