ঢাকাThursday , 25 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রুবেল মিয়ার মনোনয়ন ফরম উত্তোলন

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রুবেল মিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের মাদারগঞ্জ উপজেলার নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী রুবেল মিয়ার বাবা আব্দুর রাজ্জাক, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শান্ত হাসানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি