ঢাকাMonday , 22 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আমজনতা দল পেল নির্বাচন কমিশনের নিবন্ধন

ডেস্ক রিপোর্ট
December 22, 2025 12:16 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আমজনতা দলকে আনুষ্ঠানিক নিবন্ধন দিয়েছে। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

#New_Classic_Event_Management

এর আগে নিবন্ধন নিয়ে ওঠা দুটি দাবি ও আপত্তির বিষয়ে ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর চ্যাপ্টার ৬এ অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ করায় আমজনতা দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শর্ত পূরণ করায় আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি আছে কি না জানতে ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়। নির্ধারিত সময়ে আপত্তি আসায় শুনানি শেষে ইসি সন্তুষ্ট হয়ে দলটির নিবন্ধন অনুমোদন করে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি