বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে দ্বিতীয় পর্বে সুনীল ছেত্রীর জোড়া গোলে ২-০ ব্যবধানে হেরে গেছে জামাল ভূঞারা।
প্রথম লেগে ভারতের বিপক্ষে কলকাকাতার সল্ট লেক স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ দল।কাতারে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বাংলাদেশ কে ঘিরে প্রত্যাশার কমতি ছিলো বাংলাদেশ ফুটবল দর্শকদের কাছে। কিন্তু,জয় দূরের পথ ড্র – করতে পারেনি !
খেলা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট বেশ গুছালো খেলা শুরু করলেও এর পরবর্তী সময়ে ভারত বেশ ভালো ভাবেই বাংলাদেশকে চেপে ধরে ।খেলার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের রাকিন হোসেন হলুদ কার্ড দেখেন ফাউল করার কারণে। প্রথমার্ধে বাংলাদেশ দল কয়কটি সুযোগ হাতছাড়া করে।ভারতের পায়েই বেশির ভাগ সময় বল ছিলো। প্রথমার্ধে গোল শূন্য অবস্হায় যায় দুই দল। রাঙ্কিং এ ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারত শুরু থেকেই আক্রমণ করে তবে তারিক কাজী, তপু বর্মন রা খুব ভালো ভাবেই সামাল দেয় প্রথমার্ধে।তারিক কাজী দ্বিতীয় ম্যাচ ছিলো এটি।নজর কেড়েছেন আলাদা ভাবেই।
তবে শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি বাংলাদেশের!! শেষ ২০মিনিট এ দুটি গোল হজম করে।প্রথম গোল হওয়ার পরই বাংলাদেশ এক প্রকার ম্যাচ থেকে ছিটকে যায়! দ্বিতীয় গোল হয় অতিরিক্ত সময়ে ।সেই সাথে ভারতের দর্শকরা মেতে ওঠে উৎসবে।
আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র আর আজ ভারতের বিপক্ষে হার—দুটি ম্যাচেই বলের দখলে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ।
৭টি ম্যাচ খেলে ২টি ড্র এবং ৫টি হারে বাংলাদেশ পয়েন্ট তালিকার সবার শেষে রয়েছে ।অপর দিকে ভারত ৩ নাম্বারে রয়েছে।সবার শীর্ষে রয়ে কাতার,২০২২ বিশ্বকাপ আয়োজক এই দেশটি।
১৫ তারিখে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।যদিও প্রথম লেগে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।