ঢাকাSaturday , 29 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় অবনতিতে রাষ্ট্রপতির উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
November 29, 2025 9:02 pm
Link Copied!

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ারও আহ্বান জানান।

#New_Classic_Event_Management

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। তিনি শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। মির্জা আব্বাস বলেন, “দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন।”

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি