ঢাকাMonday , 24 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ ইউনিয়ন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার, ২৪ নভেম্বর যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি দোহার–নবাবগঞ্জ ইউনিয়ন টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫। সকাল থেকেই মাঠে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু শফিক খন্দকার মাসুদ, সহ-সভাপতি, নবাবগঞ্জ উপজেলা বিএনপি। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মোঃ শফিকুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্জয় মাহমুদ সোহেল, নবাবগঞ্জ উপজেলা যুবদল।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বক্সনগর ইউনিয়ন ও গালীমপুর ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত বক্সনগর ইউনিয়ন পরাজিত হয়, এবং গালীমপুর ইউনিয়ন বিজয় লাভ করে। খেলাকে ঘিরে উভয় ইউনিয়নের সমর্থকদের উৎসাহ–উদ্দীপনা মাঠজুড়ে ছিল চোখে পড়ার মতো।


আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণদের খেলাধুলামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি